শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটি বনবিভাগের দেওয়াল হেলে পড়ায় দূর্ঘটনার আশঙ্কা

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটি বনবিভাগের জেলা কার্যালয়ের বাউন্ডারী দেওয়াল হেলে পড়ায় দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ভেতরের মাটির চাপের কারণে বেশকিছু সময় ধরে দেওয়ালটি হেলেও থাকলে সংস্কারের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করা পথচারীসহ জনসাধারন দূর্ঘটনার আতঙ্কে ভুগছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি বড় গাছের বৃদ্ধির কারণে বাউন্ডারি ওয়ালের নিচের মাটি সরে গিয়ে হেলে পড়েছে। রাস্তায় বাচ্চারা খেলাধুলা করে, সাধারণ মানুষ চলাচল করে নিয়মিত। যেকোন সময় দেওয়ালটি ভেঙ্গে পড়লে বড় ধরনের দূর্ঘটনা হতে পারে। তাই দূর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী রাঙ্গামাটি অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ জানান, ঝুঁিকপূর্ণ দেওয়ালটি মেরামতের জন্য যারা দায়িত্বে আছেন তাদের অবগত করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে এটির সংস্কার করা হবে।