শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আগামি ২৬ ফেব্রুয়ারি গনটিকা দেয়া বিষয়ে কাপ্তাইয়ে প্রতিরোধ কমিটির সভা

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

আগামী ২৬ ফেব্রুয়ারী গণটিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সভাপতি ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, করোনা প্রতিরোধ কমিটির সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের নির্দিষ্ট কেন্দ্রসমূহে ১৭ বছর বয়সের উর্ধ্বে সকল নাগরিকদের করোনার ১ম ডোজ টিকা প্রদান করা হবে। ১২-১৭ বছর বয়সী যারা এখনো টিকা নেননি তাদের আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ফাইজার টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির পরে আর কোন প্রথম ডোজ টিকা প্রদান করা হবে না। তাই কাপ্তাই উপজেলায় বসবাসকারী সকল নাগরিকদের উক্ত সময়ের মধ্যে নিজেদের টিকা গ্রহণ করে নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার জন্য সভায় অনুরোধ করা হয়।