শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে ছোট মদক রুংসোহ্লা পাড়া অগ্নিকান্ডে রেহাই পেল ৩৭টি ঘর

১৩৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচি উপজেলায় দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট মদক রুংসোহ্লা পাড়ার ১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই। পাড়াবাসীরা একযোগে আগুন নিভানো কাজে লিপ্ত হওয়ায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল গ্রামের ৩৭টি বাড়ি-ঘর। বুধবার (১৬ ফ্রেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে পাড়াবাসীরা জানান, আনুমানিক বিকেল সাড়ে ৩টা দিকে হঠাৎ করে সজরাং ত্রিপুরা (৪২) বসত ঘরে আগুন দেখতে পান। তাৎক্ষনিকভাবে বাড়ি পার্শ্ববর্তী ঘরে লোকজন ও পাড়াবাসী লোকজনে সহযোগীতায় আগুন নিভানো সম্ভব হয়। ততক্ষনে একটি বসতঘর মালামালসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই, একটু জন্য রেহাই পেল ৩৭টি বাড়ি-ঘর।

তাঁরা আরো জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওযার এই অসহায় পরিবারের বছরের মজুদ করা খাদ্য, মজুদ ধান, সোনা, অর্থ নগদ টাকার, সোলার, টিভি ও আসবাবপত্রসহ সবকিছু অগ্নিকান্ডে পুড়িয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

এব্যাপারে থানচি ৩৭০নং মধু মৌজা হেডম্যান শিমন ত্রিপুরা বলেন, থানচির রেমাক্রী ছোট মদক রুংসোহ্লা পাড়াতে ১টি বসত ঘরে অগ্নিকান্ডে খবর পেয়েছি। পাড়ারটি অবস্থান যোগাযোগে বিচ্ছিন্ন হওয়ায় আগুন নিভানোর কাজে সহযোগীতা পাননি। বাড়ি পার্শ্ববর্তী ঘরে লোকজন ও পাড়াবাসীরা তাৎক্ষনিকভাবে আগুন নিভানো সম্ভব হয়। বড় ধরনে অগ্নিকান্ড ঘটনা থেকে রেহাই পেল।

থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, আমার ইউনিয়নের রুংসোহ্লা পাড়ার একটি বসতঘরে অগ্নিকান্ড ঘটেছে। খবরটি পাড়াবাসী পাহাড় চুড়ায় উঠে মুঠো ফোনে আমাকে জানিয়েছে। দুর্গম হওয়ায় আগুন নিভানো সহযোগীতায় করার সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, এই অগ্নিকান্ডে পাড়াবাসী একযোগে তাৎক্ষনিকভাবে আগুন নিভানো কাজে লিপ্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বড় ধরনে অগ্নিকান্ড ঘটনা না হলেও ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি ছিল। রেমাক্রী ইউপি পরিষদ থেকে সহযোগীতা প্রদান করা হবে বলে জানান তিনি।