শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রোয়াংছড়ি কলেজের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯২.৪২%

৯৫

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে দেশ স্বাধীনতার ৪৫ বছর পর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো পৌছে দেবার প্রত্যয়ে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী (তৎকালীন প্রতিমন্ত্রী) বীর বাহাদূর উশৈসিং এমপি-র প্রচেষ্ঠায় ২০১৫ সালে রোয়াংছড়ি কলেজ আলোর মুখ দেখতে পায়। ২০১৯ সালে চট্রগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক প্রাথমিক পাঠদান অনুমোদন লাভের পর প্রথমবারের মত অত্র কলেজের ২০২১ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি পরিক্ষা রুমা সাঙ্গু সরকারি কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করে। চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ উপজেলায় একমাত্র কলেজ রোয়াংছড়ি কলেজ হতে এবারের এইচএসসি পরিক্ষা উত্তীর্ণের হার ছিল ৯২.৪২%।

রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং বলেন, নিজস্ব কলেজের নামে প্রথমবার এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬ জন। তারমধ্যে পাস করেছে ৬০জন, ফেল করেছে ৫জন এবং পরিক্ষায় অনুপস্থিত ছিল ১জন।

তিনি আরও বলেন, আগামী দিনগুলিতে আরও ভাল ফলাফল অর্জন করার জন্য আমরা সদা প্রস্তুত এবং শিক্ষার মান বাড়ানোর জন্য অত্র কলেজের শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কলেজের নির্বাহী কমিটির সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর রোয়াংছড়ি কলেজের নামে ছাত্রছাত্রীরা এইচএসসি সনদ হাতে পেতে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন হতে যারা এ কলেজের জন্য বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়েছেন, শ্রম দিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে, কলেজের এমন ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার দেখা গেছে এবং এলাকার অভিভাবক ও জেষ্ঠ্য নাগরিক সমাজ কলেজ কর্তৃপক্ষকে অভিবাদন জানিয়েছে।

উল্লেখ্য, রবিরার ১৩ ফেব্রুয়ারী ২০২২ সারাদেশে এইচএসসি পরীক্ষা শিক্ষামন্ত্রণালয় কর্তৃক একযোগে ফলাফল প্রকাশ করা হয়।