শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে ইভটিজিংয়ের ঘটনায় ২ বখাটের ১৫ দিনের জেল

১৮৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের আইসিটি কক্ষে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী। তারা সংঘবদ্ধ বখাটেদের মাধ্যমে ইভটিজিং এর শিকার হন সেখানে। এ ঘটনায় বখাটে যুবক মোঃ শাকিল (১৯) ও বাদশা আলম (২০) কে ভ্রাম্যমাণ আদালের মাধ্যমে ১৫ দিনের জন্য জেলা হাজতে প্রেরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।

অপর দুজন মোঃ সাইফুল ইসলাম (১৭) ও মোঃ মাসুম(১৭) এর কাছ থেকে মুচলেখা নিয়ে মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক’র জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে শনিবার সকালে আইসিটি অধিদপ্তরে আসেন। পরে সংঘবদ্ধ বখাটদের মাধ্যমে ইভটিজিং এর শিকার হন। সে সময় প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ওই ছাত্রীর ভাই মোঃ ইমাম হোসেন। পরে তারা বাড়ি ফেরার পথে উপজেলার মহামুনি বাসস্ট্রেশনের অদূরে সড়কে পুনরায় দুই বখাটে যুবক তাদের সঙ্গীদের নিয়ে আবারও তাঁদের গতিরোধ করে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের সহযোগিতায় ছাত্রীদের উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম।