শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামার মধুর বাড়িতে পাওয়া গেল ৪ হাজার ইয়াবা ও গাজা

১২০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লামা থানা পুলিশ। বুধবার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তৈলুনিয়া পাড়া গ্রামের বেলাল হোসেন মধুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। বুধবার রাতে এই বিষয়ে লামা থানা একটি মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী।

আটককৃতরা হল, তৈলুনিয়া পাড়ার মৃত আব্দুস ছত্তারের ছেলে বেলাল হোসেন মধু (৪২) ও কক্সবাজারের মহেশখালীর কোরশাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শুকুরের ছেলে মোঃ আবু সুফিয়ান শফি (৪১)।

আজিজনগর ক্যাম্প ইনচার্জ শেখ শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেলাল হোসেন মধুর বাড়ি থেকে ইয়াবা ও গাজার চালান যাবে। আমরা সকাল ১১টায় মধুর বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে বাড়ি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে চার হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার (আধা কেজি) গাজাসহ মধু ও তার সহযোগী শফিকে আটক করি। পরে তাদের লামা থানায় হস্তান্তর করি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী মধুকে ধরার চেষ্টা করে আসছিলাম। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।