শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়ি থানা পুলিশের তিন কর্মকর্তা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন

৮৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের জানুয়ারী-২২ মাসের আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রমের অভিন্ন মানদন্ডে মানিকছড়ি থানা পুলিশের ৩ কর্মকর্তা শ্রেষ্টত্ব সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গত জানুয়ারী-২২ মাসে কার্যক্রমের অভিন্ন মানদন্ডে মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস হোসেন, উপ- পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শংকর মজুমদার ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সহিদুর রহমান’কে জেলার শ্রেষ্ট সন্মাননা প্রদান করা হয়।

পুলিশ পরিদর্শক হিসেবে গুইমারা থানা ওসি মোঃ মিজানুর রহমানকে শ্রেষ্ট সন্মাননায় ভূষিত করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ প্রত্যেকের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।