শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে নৌকার বিপক্ষে কাজ করায় ৯ যুবলীগ নেতাকে অব্যহতি

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাত পোহালেই রাঙ্গামাটিতে ৭ম ধাপে বাঘাইছড়ি, লংগদু ও জুড়াছড়ি উপজেলাতে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ও নৌকার বিপক্ষে কাজ করায় লংগদু উপজেলার ২টি ইউনিয়নের ৯জন যুবলীগ নেতাকে অব্যহতি দিয়েছে রাঙ্গামাটি জেলা যুবলীগ।

সোমবার (৬ফেব্রুয়ারী২২) রাত ৮টায় রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

অব্যহতি প্রাপ্তরা হলেন, লংগদুর ভাসান্যদম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মোঃ সেলিম, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি ইউসুফ, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মোঃ মনসুর, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মোঃ মাসুদ, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন খান বাবু, লংগদুর কালাপাকুজ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।

বিবৃতিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থীদের বিপক্ষে অব¯’ান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণায় অংশগ্রহন করার অপরাধে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গেও দায়ে গঠন তন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক এ উক্ত ৯জন যুবলীগ নেতাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়।