শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির সাজেক ভ্যালি ভ্রমণে দু’দিনের নিষেধাজ্ঞা

৯৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাঘাইছড়ি উপজেলার দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্যে খ্যাত সাজেক ভ্যালি ভ্রমণে দুইদিনের নিষেধাজ্ঞা জারি করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাঘাইছড়িতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৬ ও ৭ ফেব্রুয়ারী বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন এবং পর্যটন কেন্দ্রের সব রিসোর্ট-কটেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, ইউপি নির্বাচন উপলক্ষে প্রশাসনের এ নির্দেশনাকে গুরত্ব দিয়ে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সব রিসোর্ট-কটেজের বুকিং বাতিল করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যান-চলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।

উল্লেখ্য,আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপে রাঙ্গামাটির তিনটি উপজেলা বাঘাইছড়ি,লংগদু ও জুরাছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।