শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার

৬২

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় দামী শাড়ি উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে মজুত করা হয়েছে এমন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যান। একই সময়ে মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪০১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরকারবারী মোঃ খলিলুর রহমান ও মতিলাল ত্রিপুরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযান কালে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর, উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাদ্দাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

যেকোনো মূল্যে চোরাকারবারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়ীর বাজারমূল্য ১২ লাখ টাকার অধিক বলেও তিনি জানান।