শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে বরকল থানা পুলিশ

৫৩

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

“পুলিশ জনতা,জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ের জনসাধারণকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সুবলং ইউনিয়নে কুসুমছড়ি ও বরুনাছড়ি ১০ নম্বর এলাকায় এ সভা আয়োজন করা হয়। সভার শুরুতে বীট পুলিশিং সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়।

বরকল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অভি গুপ্ত এর সভাপতিত্বে বীট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন, বরকল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইসমাইল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরকল মডেল থানার ওসি মোঃ নাছির উদ্দিন জানান,বর্তমান করোনা ও ওমিক্রন ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় বীট পুলিশিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে সক্রিয় ভূমিকা রাখছে বরকল থানা পুলিশ। সেই সাথে জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান ওসি মোঃ নাছির উদ্দিন।