শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মানিকছড়িতে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

১২০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের সাথে মানিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারী) বিকেল ৫টায় নবগঠিত উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম’র নেতৃত্বে কমিটির যুগ্ন-আহ্বায়কসহ দলের নেতাকর্মীরা উপস্থিততে মানিকছড়ি প্রেসক্লাবে চা-চক্র ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ আবুল কাশেম, আবুল কাশেম মাস্টার, মোঃ নুরুজ্জামান মাস্টার, মোঃ আবদুল আওয়াল, প্রেসক্লাব সহ- সভাপতি মোঃ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে বিএনপি’র আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম আগামী দিনে দলের বিভিন্ন কার্যক্রম প্রচারের মাধ্যমে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আরো বলেন, জেলা বিএনপির অর্পিত দায়িত্ব দলের তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে জাতীয়তাবাদী দলের সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও জেলা বিএনপি’র নির্দেশনা মোতাবেক আাগামী এক মাসের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। তাই অতীতের চেয়ে শক্তিশালী বিএনপি গঠন করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ জানান তিনি।