শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

৬৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা,বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ প্রতিনিধি ফজলুল করিম, বরকল ৪৫ বিজিবি ও ছোট হরিণা ১২ বিজিবি প্রতিনিধি সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন,বরকল উপজেলাকে করোনামুক্ত রাখতে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা করা হচ্ছে।এছাড়াও প্রত্যন্ত এলাকায় করোনা টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করছেন জনপ্রতিনিধিরা। সেই আইনশৃঙ্খলা রক্ষায় বরকল থানা আইনশৃঙ্খলা বাহিনী, ১২ বিজিবি ও ৪৫ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম অব্যহত রেখেছেন।

এছাড়াও চোরা চালান, ইভটিজিং, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা বিষয়গুলো আলোচনা সভায় তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,বরকল উপজেলায় তুলনামূলকভাবে বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, রাঙ্গামাটিকে করোনা সংক্রমণে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বরকলকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন হতে হবে এবং ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে। একইসাথে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।