শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে সেনাবাহিনী ও খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

৭৭

মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকায় মহালছড়ি সেনাজোন ও খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যেগে ৪ শতাধিক পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্য থেকে গরীব ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে লেমুছড়ি মাঠে কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি লেডিস ক্লাবের সহ-সভানেত্রী বেগম রাবেয়া জাহাঙ্গীর, সাধারণ সম্পাদিকা বিবি উম্মে হানি, মহালছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোঃ আবু ফয়সাল তুষার, ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী, ক্যাপ্টেন মোঃ মেজবাহ-উল-মুহিতসহ স্থানীয় জন প্রতিনিধি, হেডম্যান ও কার্বারীগণ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরন অনুষ্ঠানে মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবু ফয়সাল তুষার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সেনাবাহিনী জনগণের সেবা প্রদানে যথেষ্ট সচেষ্ট। এ যাবত শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবা দিতে পাহাড়ের উঁচু-নিচু পথ পাড়ি দিয়ে দুর্গম এলাকায় গিয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরন ও বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা ধরণের সেবামূলক কাজ করে আসছে। সেনাবাহিনী জনগণের কল্যাণে এ ধরণের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি লেডিস ক্লাবের সহসভাপতি বেগম রাবেয়া জাহাঙ্গীর বলেন, সেনাবাহিনীর পাশাপাশি খাগড়াছড়ি লেডিস ক্লাবও খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত এলাকার জনসাধারণের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে এবং সেবামূলক কার্যক্রমের পরিধি আগামীতে আরো বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।