শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই চিৎমরমে জঙ্গলে বেঁধে রেখে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

৫৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের ৩ নম্বর চিৎমরম ইউনিয়নে স্বামী পরিত্যক্ত এক মহিলাকে জঙ্গলে বেঁধে রেখে রাতভর ধর্ষণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ধর্ষিতাকে তার আত্মীয়-স্বজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ডাক্তারি পরীক্ষার জন্য রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, কাপ্তাই ৩নম্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চংড়াছড়ি এলাকায় ৩৬ বছর বয়সী এক গৃহবধূকে সোমবার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে বেঁধে রেখে রাতভর ধর্ষণ করে। এই ঘটনায় ধর্ষক একই গ্রামের ছুমং উ মারমা (৪০)বলে জানান। পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষক পালাতক রয়েছে বলে এলাকাবাসী জানান।

এদিকে কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, সকালে ওই মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তিনি জানান তাঁকে ধর্ষণ করা হয়েছে। যেহেতু পরীক্ষার মাধ্যমে এটা প্রমান করতে হয়, তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পরীক্ষার ব্যবস্থা না থাকায় গৃহবধূকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর পরিবারের সদস্যরা তাঁকে বিষয়টি অবহিত করেছেন এবং স্বাস্থ্য পরীক্ষার রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে গেছে বলে জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার খবর জানার পর পুলিশ সদস্য ওই এলাকা এবং হাসপাতালে ছুটে যান। যেহেতু এটা ডাক্তারী পরীক্ষার বিষয় আছে, তাই পরীক্ষা শেষে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এখনো থানায় কেউ মামলা দায়ের বা অভিযোগ করেনি বলে তিনি জানান।