শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় বিধিনিষেধ অমান্য করায় ১০ জনকে জরিমান

৫৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় স্বাস্থ্যবিধি নিষেধ মেনে চলাচল ও সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্দেশনা পরিপালনে জনসচেতনতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ১০জনকে ৭শ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

এ সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮’র ২৫ ধারার অমান্যকরায় ট্যুরিস বহনকারী পার্বত্য যানবাহন ও জীব সমিতির ৩জন চালকসহ জন ব্যক্তিকে ৭টি মামলায় ১০জনকে ৭শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, দীঘিনালায় সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি চলমান আছে। এ সময় সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলায় ব্যবসায়ী, দোকানদার, পরিবহন শ্রমিক, ড্রাইভার এবং সাধারণ লোকজনকে উপজেলা নির্বাহী অফিসার ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরোও বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ ধারা অব্যাহত থাকবে।