শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক উদ্বোধন

৩৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের স্থাপিত ফ্রন্ট ডেস্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখান, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সহকারী পরিচালক সাগর পালসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের শেষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ফ্রন্ট ডেস্ক এর বিভিন্ন কার্যক্রমের অংশ পরিদর্শন করেন। জনগণের সেবা সহজীকরণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্কটি স্থাপন করা হয়। এতে সেবা গ্রহীতা সাধারণ জনগণ এছাড়াও সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক থেকে দাপ্তরিক সংশ্লিষ্ট সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবে।