শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে, আহত ২

২৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥।

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারী) দুপুরে রাজস্থলী উপজেলার, চন্দ্রঘোনা – বাঙালহালিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টানীয় ( মিশন)হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, সাকিল হোসেন (২৭) মানিক মিয়া (২৮) তারা উভয়ে পর্যটক বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের সেলমারা নাম স্থানে রাজস্থলী গামী ট্রাকের সংঙ্গে বিপরীত থেকে মোটর সাইকেল আরোহী সহ মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।