শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়াররে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৩৫

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সহায়তাপূর্ণ অংশগ্রহণে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও আগামী ১২তারিখ নানিয়ারচর সেতু উদ্বোধনে সকলকে সহায়তা করতে বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দিতে রাঙ্গামাটি জেলা শহরে নিতে হচ্ছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা হয়রানীর স্বীকার হচ্ছে। তাই সম্ভব হলে নানিয়ারচর উপজেলা সদরে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।