শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে আফিমসহ এক নারী আটক

৪৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবনে থানচিতে দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ২শত গ্রাম আফিমসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে থানচি সদরে ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানি মংসানু মারমা পাড়ার একদল আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে আফিমসহ খিহই খুমী (৭৮) নামক এক নারীকে আটক করা হয়। তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমীর স্ত্রী। তবে তিনি ওই গ্রামের কুঅং খুমীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদরে বিজ্ঞানি মংসানু মারমা পাড়া নামক গ্রামের থানচি থানার সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় খিহই খুমী (৭৮) নামে এক ভাড়াটিয়া ঘর থেকে ২শত গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থায় হাতে নাতে আটক করা। তবে আফিমের বাজার মূল্য জানা যায়নি।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, থানচি সদরে বিজ্ঞানি মংসানু মারমা পাড়া নামক গ্রামের দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ২শত গ্রাম আফিমসহ এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক থানচি থানায় একটি মামলা হয়েছে, তাকে আজ সোমবার সকালে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।