শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদম ও রুমা উপজেলার ৭ ইউপি চেয়ায়ম্যানের শপথ গ্রহন

৩১
|| আলিকদম উপজেলা প্রতিনিধি।।
বান্দরবানের রুমা উপজেলার চারটি ইউনিয়ন আলীকদম উপজেলার তিনটি ইউনিয়ন সহ মোট সাত জন নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের এ শপথবাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শপথ বাক্য পাঠ করান বান্দদরবানে প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। উপস্থিত ছিলেন ডিডিএলজি জনাব লুৎফর রহমান।
তবে আলীকদম উপজেলার মোট চারটি ইউনিয়ন থাকলেও শপথ গ্রহন করেছন তিনজন চেয়ারম্যান। ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিনের গেজেট স্থগিত হওয়া তিনি শপথ গ্রহন করতে পারেননি।
জানা যায়, ১নং আলীকদম সদর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরী নির্বাচনে অনিয়মে বিষয়ে অভিযোগ দায়ের করায় নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিনের নামে গেজেট প্রকাশ করা হয়নি।
জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরী জানান, ভোটগ্রহণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি এবং তার প্রেক্ষিতে কর্তৃপক্ষ গেজেট স্থগিত করেছেন। আমি আবেদন করেছি ভোট পূনঃগননার। যদি ভোট গননা করা হয় আমার দৃঢ় বিশ্বাস আছে আমি নির্বাচিত হব এবং এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ-আলিকদম(উপজেলা)প্রতিনিধি, বান্দরবান।