শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মাটিরাঙ্গায় সমাজসেবা দিবসে ১শত ১৫ জন পেল অনুদান

৭৪

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব।

অনুষ্ঠানে উপজেলার গরিব ও অসহায়দের মধ্য থেকে ৮২ জনকে ৫হাজার টাকা ও ৩৩ জনকে ৩ হাজার করে মোট ১শত ১৫ জনকে নগদ অনুদানের অর্থ বিতরন করা হয়। এছাড়াও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে,প্রতিবন্ধী দের সুবর্ণ নাগরিক কার্ড, বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার বই প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক তবলছড়ি ও আমতলী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী উক্রাচিং মারমাকে শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সম্মাননা স্মারক এবং তাইন্দং ইউনিয়নের রোকসানা আক্তার কে নোয়াপাড়া পল্লী মাতৃকেন্দ্রের শ্রেষ্ঠ সম্পাদিকা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের জন্য নিম্নোক্ত পৃথক প্রতিপাদ্য নিয়ে এসব ভাতা নিয়মিত প্রদান করা হয়’ শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা”বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্বোধন”প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান’।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,অসহায়দের মধ্যে অনুদানের অর্থ নিজেরা কিছুটা হলেও উপকৃত হবে। এসব নগদ অর্থ অলসভাবে ব্যায় না করে যথাযথ কাজে লাগানোর কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা হুুমায়ুন কবির পাটোয়ারি,পরিসংখ্যান কর্মকর্তা এসএম রুবাইয়াত তানিম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ সক অন্যান্য বিভাগীয় কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।