শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে বইমেলা উদ্বোধন

প্রাপ্ত জ্ঞান নিজ ও দেশের কাজে লাগানোই হবে সকলের দায়িত্ব

৯৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বান্দরবানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

শুরুতেই বান্দরবান জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বইমেলায় ষ্টল গুলো পরিদর্শন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার,সিভির সার্জন ডা. অংশৈপ্রু, জেলা জোনের লে: কর্নেল মোহাম্মদ মঈনুল হক,এস ইউপি, পিএসসি, জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য প্রফেসর ডা. মোহীত উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমানসহ সরকারি বেসকারী কর্মকর্তা ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যমকর্মী সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জ্ঞান অর্জনে সবাইকে বই পড়তে হবে। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানতে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে। যেকোন ব্যক্তি একা থাকলেও একটি বই তার সংঙ্গী হিসেবে কাজ করে, তাই বই পড়া ও বই থেকে প্রাপ্ত জ্ঞান নিজ ও দেশের কাজে লাগানোই হবে সকলের দায়িত্ব।

জানা যায়, এবারের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলায় বিভিন্ন গল্প, উপন্যাস,সাহিত্যসহ নানা ধরনের বই নিয়ে জেলা ও উপজেলার ৩৮টি স্টল অংশ নিয়েছে আগামী ২ডিসেম্বর তিনদিনব্যাপী এই বই মেলার সমাপ্তি ঘটবে।