শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় অসহায় ও হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

৪০

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পৌষ মাস চলছে। পাহাড়ে তীব্র শীতে জনজীবন যখন স্থবির। ঠিক তখনী শীত মোকাবিলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদ গুনাঙ্গ হেড়ম্যান পাড়ার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ শাখা কম্বল বিতরনের আয়োজন করে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ বাদশা ফয়সাল ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা ছাড়াও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের পাশাপাশি শীত নিবারনে বিত্তবানদের এ সময় এগিয়ে আসতে হবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে মাটিরাঙ্গার দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। এছাড়াও এমন দুর্গম জনপদে কম্বল বিতরনের উদ্যোগ গ্রহনের জন্য টিএসএফকে ধন্যবাদ জানান তিনি।