শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে মাছ ব্যবসায়ী দু’পক্ষে সংঘর্ষ,আহত ৮

৪৫

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

চিংড়ী মাছে জেল মিশ্রণ ফেসবুকে এ ধরনের পোষ্টকে কেন্দ্র করে বান্দরবানে দুই মাছ ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মাছ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ ৮ জন গুরুত্বর আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান শহর মাছ বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরোও জানা যায়, গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বান্দরবাসী গ্রুপের নামে “চিংড়ী মাছে জেল মিশ্রণ “সংক্রান্ত ২টি পোষ্ট আপলোড করা হয়। এতে মাছ ব্যবসায়ী শুক্কুর কে সন্দেহ করা হলে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে কথা কাটাকাটি হলে মাছ ব্যবসায়ী দুলাল ও শুক্কুরের মধ্যে হাতাহাতি শুরু হলে পরবর্তীতে দুলাল ও শুক্কুরের লোকজন সহ দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকে থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী সমিতির সেক্রেটারিও গুরুতর আহত হন। এক পর্যায়ে সদর থানার আইনশৃঙখলা বাহিনী ঘটনা নিয়ন্ত্রনে।

মাছ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রফিক বলেন, মাছ বাজারে সকালে কয়েকজন ব্যবসায়ী হাতাহাতি করতে দেখে তাদের থামাতে গেলে এক পর্যায়ে আমার ঠোঁটে আঘাট লাগলে প্রচুর রক্ত ক্ষরণ হয়। পরে আমি হাসপাতালে চিকিৎসা জন্য চলে আসি।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ব্যবসায়ী আফসার ও শুক্কুরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

বান্দরবান সদর থানা এস আই মিঠুন ঘটনা সত্যা নিশ্চিত করেন। তবে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।