শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

রাঙ্গামাটিতে অস্ত্রসহ আাটক ১

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ লক্ষীধন চাকমা (৩৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি ম্াোটর সাইকেলে তল্লাশি চালায় সেনাবাহিনী। এসময় একটি দেশীয় তৈরী অস্ত্রসহ লক্ষীধন চাকমাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কাউখালী থানায় সোর্পদ করা হয়। সে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোয়ার পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত বিরুদ্ধে ১৯-এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।