শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে ইউপি নির্বাচনে তিনটিতে নৌকা জয়ী

৮৮

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে চারটি ইউনিয়নে ৪র্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত তিনটিতে নৌকা প্রতীক প্রার্থী জয়ী ও একটিতে দুর্গম নেটওয়ার্কবিহীন হওয়ায় ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতির লক্ষণীয় ছিল।

উপজেলা নির্বাচন অফিস তথ্যে সূত্রে জানা যায়, থানচি সদর ইউনিয়নে ৯টি কেন্দ্রে মধ্যে ১ হাজার ৩৮৯ ভোট পেয়ে নৌকা প্রতীকের বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অংপ্রু ম্রোঃ, তাঁর প্রতিদ্বন্দ্বীর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীক নিয়ে মাংসার ম্রোঃ ১ হাজার ১২৫ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ১ হাজার ৩৮ ভোট পেয়েছেন ক্রাপ্রুঅং মারমা।

রেমাক্রী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতীক নিয়ে মুইশৈথুই মারমা ১ হাজার ৫৭০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চসিংমং মারমা পেয়েছেন ১ হাজার ২২৮ ভোট।

বলিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জিয়া অং মারমা। তাঁর প্রতিদ্বন্দ্বীর প্রার্থী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা আনারস প্রতীকের ৯শত ২৩ ভোট ও মংক্যসিং মারমা চশমা প্রতীকের ৬শত ৫১ ভোট পেয়েছেন। এবং দুর্গম নেওয়ার্কবিহীন তিন্দু ইউনিয়নের ইউপি নির্বাচনে ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে উপজেলা নির্বাচন কমিশনা অফিসার রাজা মিয়া জানান, উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউপিসহ চারটি ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরই মধ্যে উপজেলা নির্বাচন অফিসের তিন ইউনিয়নের ফলাফল পৌঁচ্ছেছেন।

তিনি আরো বলেন, দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে মধ্যে নির্বাচন অফিসের রেমাক্রী ইউনিয়নের ফলাফল পৌঁচ্ছালেও তিন্দু ইউনিয়নের ফলাফল এখন পর্যন্ত পৌঁচ্ছাইনি। তবে কাল দুপুর নাগাদ হেলিকপ্টার যোগে আসতে পারে।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী জানান, নেটওর্য়াক বিহীন দুগর্ম রেমাক্রী ও তিন্দু ইউপিসহ চার ইউপিতে ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দুর্গম রেমাক্রী ৯টি কেন্দ্রের ফলাফল পৌচ্ছাইছে কিন্তু তিন্দু ৯টি কেন্দ্রে ফলাফল পৌচ্ছাইনি। আগামী কালকে হেলিকপ্টার যোগে তিন্দু ৯টি কেন্দ্রের ফলাফল আনা হবে বলে তিনি জানান।