শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিকঃ পার্বত্যমন্ত্রী

৩৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি, বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক। আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে, মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবান সদরের করুণাপুর বনবিহারের চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে লাইব্রেরী ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরাজি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরী, করুণাপুর বনবিহারের বিহার অধ্যক্ষ প্রিয় জগৎ ভিক্ষু, সভাপতি বিমল শান্তি চাকমা, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চাকমা, সহ সম্পাদক অরুণ বিকাশ চাকমা, পৌরসভার মহিলা কাউন্সিলর দিপিকা রানী তঞ্চঙ্গ্যা, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।