শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ইউপি নির্বাচেন দোয়া ও সমর্থন প্রত্যাশী মেম্বার পদপ্রার্থী রিটন বড়ুয়া

১৫২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গামাটি সদর উপজেলার ৩নং সাপছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন রিটন বড়ুয়া। তার জনসেবামূলক নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

এলাকার উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এবছরও ইউপি নির্বাচনে ৩নং সাপছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন রিটন বড়ুয়া । তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন । দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিয়েছেন।

স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক রিটন বড়ুয়া।

ইউপি সদস্য পদপ্রার্থী রিটন বড়ুয়া জানান, গত নির্বাচনে এলাকাবাসীর বিপুল ভোটে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর রাস্তা নিমার্ণ,কালভার্ট, রিংওয়েল ডীপ টিউবওয়েল সহ দুইটি যাত্রী ছাউনি নিমার্ণ করে দেয়া হয়েছে। এছাড়াও এলাকার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালিন ভাতা, গর্ভ ভাতা শতভাগ ও বিধবা ভাতা শতকরা ৭৫ভাগ নিশ্চিত করা হয়েছে। ৭৮ জন স্বামী পরিত্যাক্তা পরিবারকে ভিজিডি কার্ড করে দেয়া হয়েছে এবং ৩০টি সোলার সিস্টেম লাইটের ব্যাবস্থা করে দেয়া হয়েছে।

এবারও যদি জনগণ সেবা করার জন্য সুযোগ দেয়, তাহলে তিনি নির্বাচিত হয়ে ২নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবে এলাকাবাসীকে। তার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরো জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।