শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে ৮হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক ১

৮১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাআলীকদম ॥

বান্দরবানের আলীকদমে উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার ৬ শত পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার ( ২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড তারাবুনিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে। আটককৃত ব্যক্তি হলেন সিরাজ কাবারী পাড়ার বাসিন্দা মৃত মোঃ শামশুল আলমের ছেলে মোঃ ইসমাইল।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে আরো জানা যায়, ইয়াবা বিক্রির জন্য ইয়াবা বিক্রেতা তারাবুনিয়া এলাকায় অপেক্ষা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তারাবুনিয়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তল্লাশি করে ৮ হাজার ৬ শত পিস ইয়াবাসহ ইসমাইলকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক কমল মালাকার বলেন,থানায় ইয়াবাসহ আটক ব্যক্তিকে সেনাবাহিনী হস্তান্তর করেছে,পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।