শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে অবসরপ্রাপ্ত কর্মচারীর লাশ উদ্ধার

৮১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি-ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী গরমছড়ি’র চা বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মানিকছড়ি থানা পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম লোকমান হোসেনন(৬২)। তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নতুন বাজার এলাকার তছমিল আহম্মদ’র ছেলে। সে সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক মোঃ আক্কাছ আলী ও শংকর মজুমদার জানান, মানিকছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী গরম ছড়ি ব্র্যাক চা বাগানে সন্ধ্যার পর এক বয়োবৃদ্ধের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল মানিকছড়ি থানা এলাকায় হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে রাত ১০টার দিকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে জানিয়েছেন তিনি।