শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

বান্দরবানে পল্লী চিকিৎসককে দুর্বৃত্তরা হত্যার চেষ্টা করে

৭২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে বধিপ্রিয় চাকমা প্রকাশ রিতু চাকমা (৪৫) নামে একজন পল্লী চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। আহত পল্লী চিকিৎসক নেহার বিন্দু চাকমার ছেলে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার ০৭ নং ওয়ার্ড পূর্ণবাসন চাকমা পাড়ার নিজ বাড়িতে অবস্থান কালীন দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হন। বর্তমানে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাড়িতে ৫/৬ জনের একটি সশস্ত্র দল এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমিরাবাদ পদুয়া হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম হাসপাতালে প্রেনর করেন কর্তব্যরত ডাক্তার।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।