শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মেয়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা

৪৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মেয়ের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পিয়ারা বেগম (৩৫) নামের নারীর মারা গেছেন। তিনি মানিকছড়ি উপজেলার তিনটহরীর গোদাতলী এলাকার মোঃ আবু তাহের এর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, খুব অল্প বয়সেই তার বড় মেয়ে মাইনুরকে বিয়ে দেন। সেই মেয়ের সংসারে প্রায় পাঁচ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে। অভাবের সংসারে খুব দ্রুত সন্তান নেয়ায় মেয়েকে বকাঝকাও করতেন মা পিয়ারা বেগম। মা ও পরিবারের বকাঝকা শুনে মেয়ে মাইনুর বলতেন, অল্প বয়সে বিবাহ দিয়েছ, সন্তান নিলাম কেন তাও গালমন্দ করছ। স্বামীর সংসারেও শান্তি নাই তোমাদের কাছে এলেও শান্তি পাইনা। এক পর্যায়ে গতকাল দুজনার মধ্যে আবারও কথাকাটি হলে দুজনেই মেয়ের নানার বাড়ি (নিহতের বাবার বাড়ি) পাক্কাটিলায় যায়। সেখানেও কথাকাটাকি হয়। পরে নানিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সবাই ঘুমিয়ে পড়লে কোনো এক সময়ে পিয়ারা বেগম বাড়ির পার্শ্বের জাম গাছে গলায় ফাঁস দেয়। হঠাৎ ঘুম ভাঙ্গলে ঘরে কোথাও না পেয়ে বাহিরে বেরিয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে থাকা জাম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ১.১৫ টায় মানিকছড়ি মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত গোষণা করেন।

ঘটনার সত্যতার নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই শংকর জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।