শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের পর ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয়ের শুভ সূচনা করা হয়।

এর  পরপরই খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, জেলা প্রশাসনের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে রাঙ্গামাটি চিংহ্লামং মারী ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। পরে শিশু কিশোরদের ডিসপে¬ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন সরকারী-বেসরকারী অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন রকম রচনা, চিত্রাংকন, আলোচনা ও দোয়া মাহফিল সহ নানান কর্মসূচি পালন করছে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি। মসজিদে মসজিদে মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি দোয়ার আয়োজন করা হয়েছে।