শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

৩৭

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৭১’র রনাঙ্গনের শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ্, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার, সাবেক মাটিরাঙ্গা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম প্রমুখ বক্তব্য রাখেন।

বিজয় অর্জনের ৫০ বছরের পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বক্তরা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের প্রজন্মকে দেশের উন্নয়নের মিছিলে যোগ দিতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন সময়ের মতোই মুক্তিযোদ্ধাদেরকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব সহ অতিথিবৃন্দ।