শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে ইয়াবাসহ আটক-২

৫৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ৯০ পিস ইয়াবা সহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বান্দরবান শহরে স্টেডিয়াম  এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা সহ ২ জনকে  আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ষ্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। পরে তাদের কাছ থেকে একটি পলি প্যাকেটের ভিতর এ্যাম্ফিটামিন মিশ্রিত লালচে বর্ণের ৯০ পিছ ইয়াবা এ জব্দ করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, মোঃ ইউসুফ অভি ( ১৮), সে বান্দরবান পৌরসভায় ষ্টেডিয়ামে ৬নং ওয়ার্ডের আবুল কালাম ছেলে। অপর একজন মোঃ আল-আমিন( ২০ ),  সে ৮ নং ওয়ার্ডের হাফেজ ঘোনা এলাকায় আবুল কালাম ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরির্দশক মোঃ আফজাল হোসেন  জানান, সন্ধ্যায় বান্দরবান সদর থানায় হস্তান্তর করে আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।

তিনি আরো জানান, পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।