শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচরে বিজয় দিবসে উপজেলা আওয়ামীলীগের নানা কর্মসূচি

৮৩

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

নানিয়ারচরে বিজয় দিবস উপলক্ষে র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে দলীয় নেতাকর্মীরা একটি র‌্যালী বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে র‌্যালী শেষ হয়। এসময় দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে এবং উপজেলা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনসার আলী, সুজিত তালুকদার, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃৃন্ধরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালী। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা।