শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

৪৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা গাঁজা ও মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সোনাইপুল কাঁচাবাজারের সামনে থেকে ধাওয়া করে হাজীপাড়া এলাকায় তাকে আটক করা পুলিশ।

আটককৃত মনির হোসাইন (৩৪) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সিএন্ডবিএলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তার সহযোগী একই এলাকার কাজী লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ আলীম পালিয়ে যায়।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপ পরিদর্শক আল মামুনের নেতৃত্বে অভিযান চালায় রামগড় থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক নিয়ে দ্রুত গতিতে পালানোর সময় অটোরিক্সার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আটককৃত আসামী মনির হোসেন ও তার সহযোগী মোহাম্মদ আলীম। আলীম পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ মনির হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার সাথে থাকা ২কেজি পরিমান গাঁজা এবং নাম্বারবিহীর মোটর সাইকেলটি জব্দ করা হয়।

রামগড় থানার উপ পরিদর্শক আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দুইজন যুবক গাঁজা নিয়ে সোনাইপুল অবস্থান করছেন। অভিযান চালিয়ে ১জনকে গাঁজা ও নাম্বারবিহীন মোটর সাইকেলসহ আটক করা হয়। এসময় অন্য জন পালিয়ে যায়। এ ঘটনায় রামগড় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।