শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মহালছড়ির পঙ্খীমুড়াতে বসতঘর পুড়ে যাওয়া তরুন জয় ত্রিপুরার পাশে সেনাবাহিনী

১৩৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগাড়ছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের আওতাধীন পংখীমূড়া এলাকায় বসত ঘরে আগুন লেগে ধ্বংস হয়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

বুধবার(১৫ ডিসেম্বর) সকালে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি জোনের পক্ষে লে: মোঃ ফারাবী বিন আলী। বসত ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তরুন জয় ত্রিপুরা পঙ্খীমূড়া এলাকার গীত মোহন ত্রিপুরার ছেলে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, স্থানীয় কার্বারী কৃপাচার্য ত্রিপুরাসহ স্থানীয় এলাকাবাসী।

মহালছড়ি জোন সূত্রে জানা গেছে, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের কার্যক্রমের লক্ষ্যকে সমনে রেখে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত তরুন জয় ত্রিপুরাকে মহালছড়ি জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল আরাফাত হোসেন এর পক্ষে লে: মোঃ ফারাবী বিন আলী বলেন পার্বত্য এলাকায় সাধারণ জনগণের মাঝে মহালছড়ি জোন এই মানবিক সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধাা ৭টায় তরুন জয় ত্রিপুরা’র বাড়িতে চুলা থেকে আগুন লেগে তার বাড়িটি পুড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়। এই মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে মহালছড়ি জোন কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের কথা চিন্তা করে অদ্য ১৫ ডিসেম্বর বুধবার মহালছড়ি জোনের লে: মোঃ ফারাবী বিন আলী ক্ষতিগ্রস্থ তরনজয় ত্রিপুরা’র হাতে মহালছড়ি জোনের পক্ষ হতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।