শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে ৫৫ পরিবার পেল সেনাবাহিনী আর্থিক সহায়তা

৩৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সেনা রিজিয়নের আওতায় দূর্গম এলাকার বসবাসরত দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বান্দরবান সেনা জোনে মাঠ প্রাঙ্গনে আয়োজনে এই মানবিক সহায়তা প্রদান করা হয় ।

অনুষ্ঠানে ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম ফুয়াদর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মঈনুল হক,জোনের এএসএম রাফিউল চৌধুরী সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং জেলা কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এসময় ৫৫টি পরিবারকে মোট ৩ লক্ষ ১০ হাজার টাকা এবং ৩০টি পরিবারকে কম্বল প্রদান করেন সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মঈনুল হক ।

মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মঈনুল হক বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগীতা প্রদান করে থাকি। ভবিষ্যতেও এই ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।