শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গার ইউএনও তৃলা দেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউপি চেয়ারম্যানরা

৬৭

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

শপথ গ্রহণের একদিন পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাটিরাঙ্গা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে তারা ফুলেল শুভেচ্ছা জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে।

মাটিরাঙ্গার নব-নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে জনগনের কল্যাণ্য নিয়োজিত থাকার আহবান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। তিনি বলেন, জনগণকে মুল্যায়ন করতে হবে। জনগন যে প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন তাদের সে প্রত্যাশা পুরণে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

মাটিরাঙ্গার উন্নয়নের স্বার্থে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ঐক্যবদ্ধ থাকবে জানিয়ে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণসহ দায়িত্ব পালনে প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

এসময়,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ছাড়াও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ,আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পেয়ার আহাম্মদ মজুমদার, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াছ ও মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার হেমেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।