শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে ৬শত পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

৭৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ৬শত পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়ায় এক বৈদ্যর বাড়িতে অভিযান চালিয়ে ৬শত পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগীয় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন গোপন সংবাদ পেয়ে বৈদ্যর বাড়িতে অভিযান চালায়। পরে ইয়াবা ব্যবসায়ী ৩জনকে আটক করতে সক্ষম হয়। আরো জানা যায়, আটকৃতব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে ৬শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, ক্যথে চাকমা (২২), ক্যলায়ে চাকমা (২০), তারা টেকনাফ উপজেলার ২নং ওর্য়াড আমতলী গ্রামের উমংক্য ও নিয়সাবু চাকমার ছেলে। অপর একজন শান্তিময় তংচঙ্গ্যা (২৮), সে কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ গ্রামের জ্যোতিময় তংচঙ্গ্যা ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরির্দশক মোঃ আফজাল হোসেন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তিনি আরো বলেন, পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।