শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই হ্রদে এক টাকার ভাসমান বাজার

৭৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সারি সারি নৌকায় অপেক্ষায় রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মাত্র এক টাকায় নিজের পছন্দের বাজার করবেন তারা। শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং বাজারস্থ কাপ্তাই হ্রদের উপর পাহাড়ের নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক টাকার ভাসমান বাজার চালু করেছে রাঙ্গামাটি সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

যেখানে একটি নৌকায় রাখা হয়েছে চাল, ডাল, তেল, আটা, লবন সহ বিভিন্ন নিত্যপন্য যা মাত্র এক টাকা দিয়ে ক্রেতারা কিনবেন। আর আরেক নৌকায় রাখা শাড়ি লুঙ্গি, থামি, জুতা, সেন্ডল সহ ১১ প্রকারের ব্যবহারের জিনিস বিনা মূল্যে নিজের ইচ্ছা মতো বেছে নিয়েছেন শুভলং এলাকার পাহাড়ি বাঙ্গালী খেটে খাওয়া মানুষ। এতেই খুশি নিম্ন আয়ের মানুষ।

এক টাকার ভাসমান বাজার উদ্বোধন করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান। এ সময় পাহাড়ের মানুষের কল্যাণে এ ধরনে উদ্যোগ সেনা বাহিনী অব্যাহত রাখবে জানিয়ে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ের মানুষ যারা এখনো দরিদ্র সীমার নীচে তাদেও কল্যাণে সেনা বাহিণী কাজ করছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় সেনা বাহিনী এক টাকার বাজার চালু করে হত দরিদ্র মানষের মুখে হাসি ফুটাতে চায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক মানুষ যেন নিজের ইচ্ছে মতো বাজার করার সাধ নিতে পারে সে সুযোগ করে দেবার জন্য এমন আয়োজন। জেলার বিভিন্ন উপজেলায় ৫দিন ব্যাপী এ বাজার চলেবে বলে তিনি জানা। পার্বত্য দূর্গম এলাকায় এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবসী।

এসময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার ল্যাফটেনেন্ট কর্ণেল আশিকুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন, শুভলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।