শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৮ ডিসেম্বরের মধ্যে যে কাজটি না করলে বন্ধ হবে ফেসবুক

১৪৩

॥ নিউজ ডেস্ক ॥

ফেসবুক কর্তৃপক্ষ প্রায় সকল প্রোফাইল ও পেজে একটি করে নোটিফিকেশন পাঠিয়েছে। নোটিফিকেশনে প্রত্যেককে জানানো হয়েছে সিকিউরিটি ফিচার সেট করার জন্য। তা না হলে বড় বিপদে পড়তে পারেন। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে ১৮ ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে। ওই দিনের মধ্যে যদি না করা হয় তাহলে ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে। এবং সিকিউরিটি ফিচার-অন না করা পর্যন্ত তা প্রোফাইলটি আর অন করা যাবে না।

সিকিউরিটি ফিচার যেভাবে সেট করবেন

স্টেপ ১। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করুন

স্টেপ ২। এরপর ডানদিকের কোনে হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন

স্টেপ ৩। সেখানে অনেকগুলো অপশন থাকবে। ক্লিক করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে।

স্টেপ ৪। ফের সেটিংস অপশনটি দেখা যাবে। এবং তাতে ক্লিক করুন।

স্টেপ ৫। এরপর ক্লিক করুন সিকিউরিটি অ্যান্ড লগইন

স্টেপ ৬। সেখানে সবার ওপরে দেখা যাবে ফেসবুক প্রোটেক্ট অপশন। এবং সেটি অফ করা থাকবে

স্টেপ ৭। ক্লিক করতে হবে তার উপর। সেখানে ফেসবুক প্রোটেক্ট অপশন খুলে যাবে।

স্টেপ ৮। নেক্সট অপশনের উপর ক্লিক করুন।

স্টেপ ৯। অ্যাডভান্স সিকিউরিটি-র উপর বেশ কিছু তথ্য দেখাবে

স্টেপ ১০। পরের অপশনে ফিনিস করলেই আপনার প্রোফাইলের জন্য সিকিউরিটি ফিচার অপশন চালু হবে।

ফেসবুকের তরফে বেশ কয়েকদিন আগেই এই সিকিউরিটি ফিচারটি অন করার জন্য জানানো হয়েছিল। এবং ১৮ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বেশ কিছুদিন আগে থেকেই ফেসবুক ব্যবহারকারীদের ফোনে নোটিফিকেশন পাঠাচ্ছে সংস্থাটি। এর আগেও নিরাপত্তা বিষয়ে একাধিক আপডেট এনেছে মেটা।

সূত্রঃ ঢাকা টাইমস