শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচরে নৌকার মাঝি দর্শন চাকমা ঝন্টুর প্রচারণা

৫৯

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানিয়ারচর ২নং সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টুর নৌকা মার্কায় প্রচারণা শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে নৌকার প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দর্শন চাকমা ঝন্টু।সেই সাথে ছোট বড় সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন।

বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নানিয়ারচর বাজার, থানার মাঠ সহ উপর বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্তি করা হয়।

এর পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় এক
মত বিনিময় সভা করা হয়। এময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনসার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী দর্শন চাকমা ঝন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি স্বপন দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করা হয়।