শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে সাড়ে সাত হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে

৪৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক এডভোকেসী সভা বুধবার (৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সভাপতিত্বে এসময় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কাপ্তাই উপজেলায় এ কার্যক্রমের অধীনে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৪৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১ দিন করে স্বাস্থ্য কর্মীদের উপস্থিতি ও তত্ত্বাবধানে ৬ থেকে ১১ মাস বয়সীদের নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ৪ দিনই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।