শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লক্ষীছড়িতে ৩ ইউপিতে প্রতীক বরাদ্দ

৬৮

॥ লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় তিন ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন, সাধারণ সদস্য মেম্বার পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তিন ইউপিতে ১১ জন চেয়ারম্যান, ১০৬ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে প্রতীক দেয়া হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষীছড়ি সদর ১নং ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে উষাজাই চৌধুরী (নৌকা), প্রবিল কুমার চাকমা (আনারস), স্বপন চাকমা (মোটরসাইকেল) ও জয়া চাকমা (চশমা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২ নং দূল্যাতলী ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ২ জন। এদের মধ্যে উচাইপ্রু মার্মা (নৌকা) ও ত্রিলন চাকমা (চশমা) প্রতীক পেয়েছেন।

৩ নং বর্মাছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ৫ জন। এদের মধ্যে হরিমোহন চাকমা (ঘোরা), পাইসুখই মার্মা (চশমা), লক্ষীধন চাকমা (টেবিল ফ্যান) নীলবর্ণ চাকমা (নৌকা) ও সুইশালা মার্মা (আনারস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়া চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা কিরণ বিকাশ চাকমা জানান, আমরা সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছি। অনেক চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্দিষ্ট প্রতীকের চাহিদা ছিলো এজন্য লটারির মাধ্যমে এর নিষ্পত্তি করা হয়েছে।