শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

এক উপায়ে চাবি ছাড়াই তালা খুলুন

১০৩

॥ নিউজ ডেস্ক ॥

বাসায় এসে দেখছেন, দরজায় তালা ঝুলছে! পরিবারের অন্য সদস্যরা কোথায় গেছেন আপনি জানেন না। কিন্তু ততক্ষণ কি আপনি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবেন? সেই সিদ্ধান্ত আপনার! তবে একটা উপায় জানা থাকলে সহজেই খুলতে পারেন সেই তালা।

অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হলো। কীভাবে দেশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তারা, জেনে নিন-

* প্রথমেই দেশলাই কাঠিগুলোর ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদ সমেত একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে।

* সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেয়ার পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

* কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটার মধ্যে ঢেলে দিতে হবে।

* এবার চাবি ঢোকানোর ওই ফুটার মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

* এর পরে পুরো দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

* এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হালকা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

* এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

এই পদ্ধতিতে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতে হবে।