শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শান্তিচুক্তির ২৪তম দিবস উদযাপন

৯৯

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শান্তিচুক্তির ২৪তম দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে মহালছড়ি টাউল হল থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার টাউল হলে এসে এক আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাছড়ি জোন উপঅধিনায়ক মেজর দিদারুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, প্রবীণ শিক্ষক শাহাজান পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির ফলে ব্যাপক হারে উন্নয়ন সাধিত হয়েছে এবং এখনো উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পাহাড়ের মানুষ এখন অনেক শান্তিতে ঘুমাতে পারছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে, বিনামূল্যে ঔষুধ বিতরন ও চিকিৎসা সেবা, দুস্থ ও গরীব পরিবারের মাঝে শীত বন্ত্র বিতরন ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন এবং বিকেলে শান্তি চুক্তি উপলক্ষে মহালছড়ি উপজেলা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তৎকালীন গেরিলা সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)’র সাথে আওয়ামীলীগ সরকারের ১৯৯৭ ইং সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদিত হয়।