শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

৫২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানের সুয়ালক ইউনিয়নে পুকুরে ডুবে আকিব নামে এক কিশোর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে মুরুঘোনা বক্কর সওদাগর লেকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মোঃ আকিব (১৬), সেই ৪নং সুয়ালক ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ভাগ্যকুল এলাকায় গয়ালমারা গ্রামের মোঃ আবুল কালামে ছেলে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, প্রতিদিন আকিব গরু চড়ানো পাশাপাশি পাখিও স্বীকার করত। সকালে একটি পাখি মারলে পাখি আনতে পুকুরের এ পার হতে ওই পাড়ে যায়। পাখিকে নিয়ে পূনরায় এই পাড়ে ফিরলে পুকুরে মাঝখানে ডুবে যায়। ডুবে যাওয়ার আগে বাচাও বলে চিৎকার করলেও ভয়ে কেউ পানিতে নামেনি। পুকুরে গভীরতা প্রায় ৩৫ ফূট বলে জানায়।

নিহতের বন্ধু নেজাম ও সাহেদ বলেন, তাদের সামনেই এই ঘটনাটি ঘটেছে। সবাই এক সাথে ছিলাম। পাখি নিয়ে এপাড়ে আসলে সে ডুবে যায়। ডুবে যাওয়ার আগে ইশারা করে ডাকছিল।

বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি ঘটেছে সাতকানিয়া এরিয়া। তবে বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছলে চটগ্রাম ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি এসে ৬ ঘন্টা পর লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বান্দরবান সদর থানা এসআই আরিফ বলেন, নিহত ছেলেটি বান্দরবানের বাসিন্দা। কিন্তু পুকুরে ডবে অপমৃত্যু হয়েছে সাতকানিয়া উপজেলায় ছদাহা ইউনিয়নে। নিহত ব্যক্তিকে পদুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পদুয়া থানা নিহত ব্যক্তিকে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।